ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে চো’র আখ্যা দিয়ে প্র/তিব/ন্ধী যুব’ককে পি/টি/য়ে হ/ত্যা, আটক-৪ কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ

সুবর্ণচরের বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২ ৫৯৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরের থানার হাটে পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে বৃদ্ধ শেখ নাছির উদ্দিন মাইজভান্ডারীকে (৬৮) নির্যাতনের ঘটনায় আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল গনি (৫৫) উপজেলার চর বৈশাখী গ্রামের ওহাব আলীর ছেলে।

মঙ্গলবার (৫ জুলাই) গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল সোমবার ৪জুলাই রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর বৈশাখী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে চর জব্বর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, রোববার ৩ জুলাই দিবাগত রাতে ভুক্তভোগী বৃদ্ধের ছেলে ইউপি সদস্য মো. রিপন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার থানারহাট বাজার থেকে প্রধান আসামি আবুল হোসেন শাহনাজকে গ্রেফতার করে পুলিশ। এরপর মামলার এজহার নামীয় ৮নং আসামিকে গ্রেফতার করা হয়। মামলার প্রধান আসামিকে গতকাল সোমবার ৪ জুলাই বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পূর্ব শক্রতার জের ধরে গত শনিবার ২ জুলাই রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞার ইন্ধনে ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শানাজের নেতৃত্বে সন্ত্রাসীরা উপজেলার থানারহাট সংলগ্ন আমানতগঞ্জ এলাকায় এমন পাশবিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুবর্ণচরের বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২