ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

সোনাইমুড়িতে ডোবা থেকে মিশুক চালকের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২ ১১৫৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ব্যাটারী চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ মৃত্যুর কোন কারণ জানাতে পারে নি। নিহত আবুল কাশেম (৫০) উপজেলার গঞ্জরিয়া গ্রামের আবিদ মিয়ার বাড়ির হায়দার আলীর ছেলে।

বুধবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার রাজীবপুর পুর্ব পাড়ার পশ্চিমে একটি ডোবা থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে মিশুক গাড়ি চালানোর সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে চালক আবুল কাশেম (৫০) উপজেলার রাজীবপুর পূর্ব পাড়ার রাস্তার পশ্চিম পাশের ডোবার মধ্যে গাড়িসহ পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, মিশুক চালক গাড়ি চালানো অবস্থায় স্ট্রোক করে। ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিক ভাবে মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্ত করতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সোনাইমুড়িতে ডোবা থেকে মিশুক চালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২