ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

৩লাখ টাকার ইয়াবাসহ সোনাইমুড়ীতে আটক মাদক কারবারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ ৮১৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন টিপু (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১হাজার ২৫পিস ইয়াবা জব্দ করা হয়, জব্দকৃত ইয়াবার খুচরা মূল্য প্রায় ৩লাখ সাড়ে সাত হাজার টাকা।

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে উত্তর রসুলপুর গ্রামের লোকমান মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইসমাইল হোসেন টিপু জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার আজগর আলী হাজী বাড়ির নুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, বজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর রসুলপুর গ্রামের লোকমান মিয়ার বাড়ির একটি কক্ষে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অভিযান চালায় সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল। এসময় ওই বাড়ির একটি কক্ষ থেকে মাদক কারবারি ইসমাইল হোসেন টিপুকে আটক করে তার হেফাজতে থাকা ১হাজার ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

৩লাখ টাকার ইয়াবাসহ সোনাইমুড়ীতে আটক মাদক কারবারি

আপডেট সময় : ০৪:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২