ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

কোম্পানীগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২ ৮৪৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

মৃত আবিদ মাহমুদ পলাশ (২৪) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলমের বাপের বাড়ির ফিরোজ আলম মিলনের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী (যোগাড়ী) ছিল।

শুক্রবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে পুলিশ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলমের বাপের বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহতের জেঠাতো ভাই করিম উল্যাহ জানান, শুক্রবার ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে পলাশ বাড়ির সামনে পুকর পাড়ের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার পরিবারকে ও থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। তবে তাৎক্ষণিক আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২