ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

যৌন হয়রানির অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করল মা, শ্রীঘরে গেলো চাচা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ ৬৩১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে বাবা ও চাচার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত চাচাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। তবে পলাতক রয়েছে অভিযুক্ত বাবা।

গতকাল সন্ধ্যায় ওই মেয়ের মা বাদী হয়ে চাটখিল থানায় তার স্বামী মোস্তফা কামাল লিটন ও তার ছোট ভাই দিদারুল আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। লিটন ও দিদারুল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার ২ নং আসামি দিদারুলকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার সকালে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ভিকটিম ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়ার সময় অভিযুক্ত মোস্তফা কামাল লিটন মেয়েকে জড়িয়ে ধরে স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং খারাপ কাজ করার চেষ্টা করে। অবশেষে বিষয়টি দৃষ্টিগোচর হয় মায়ের। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকাল ৮টার দিকে তার স্ত্রী ও ছেলে তাকে এ ধরনের কাজ করতে নিষেধ করে। এতে সে ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর করে। মামলার এজাহারে এভাবে বাবার বিরুদ্ধে নিজের মেয়েকে যৌন হয়রানির অভিযোগ করা হয়।

চাটখিল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো: হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ভিকটিমের বাবা ও চাচা দিদারুল আলমকে (৩৫) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ মামলার দ্বিতীয় আসামি দিদারু আলমকে যৌন হয়রানির ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে। আজ সকালে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

যৌন হয়রানির অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করল মা, শ্রীঘরে গেলো চাচা

আপডেট সময় : ০৪:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২