ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

মুঠোফোনে প্রবাসী স্বামীর সঙ্গে বাকবিতন্ডা, অভিমানে সোনাইমুড়িতে গৃহবধূর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২ ৯৪২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে বাকবিতন্ডার জেরধরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

নিহত মারজাহান আক্তার (২১) উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রামের নাকিব হোসের স্ত্রী।

বুধবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার আমকি গ্রামের বাবার বাড়িতে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্র জানা যায়, নিহত মারজানা এক প্রবাসীর স্ত্রী। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রবাসী স্বামী নাকিব হোসেনের সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি করে আত্মহত্যা করে সে। নিহতের মা নাছিমা আক্তার দুপুর ২টার দিকে খাবার জন্য ডাকাডাকি করে। কোন সাড়াশব্দ না পেয়ে আশেপাশের মানুষ ডেকে দরজা ভেঙ্গে দেখে নিজ রুমের জানালার গ্রীলের সাথে ওড়না পেচিঁয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

মুঠোফোনে প্রবাসী স্বামীর সঙ্গে বাকবিতন্ডা, অভিমানে সোনাইমুড়িতে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ১০:২৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২