ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাস্তার পাশে মিলল ৫ পাইপগান ও ৬টি কিরিচ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২ ১২২০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ টি দেশীয় তৈরিপাইপগান ও ৬টি কিরিচ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রক্রিয়াধীন রয়েছে মামলা দায়েরের বিষয়টি।

গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডরে খেজুরতলা এলাকার রাস্তার পাশ থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জের নোয়াখালী টু কুমিল্লা মহাসড়কের পাশে মজুমদারহাট এলাকায় ১০নং নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রলীগের কিছু সদস্যের সাথে ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়ন পরিষদ ছাত্রলীগ সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অস্ত্রগুলো কোন এক পক্ষ রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমেনা বেগম অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো অভিযান চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে ওসি সাহেব বিস্তারিত বলতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

রাস্তার পাশে মিলল ৫ পাইপগান ও ৬টি কিরিচ

আপডেট সময় : ১০:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২