ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী শহরে চলছে নিরবে চাঁদাবাজি: নিউজ ২৪ এর প্রতিষ্ঠাবাষিকী অনুষ্ঠানে সাংসদ একরাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ ১১৫৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, নোয়াখালী শহরে নিরবে চাঁদাবাজি চলছে। এখানে কেউ বাড়ি-ঘর উঠাতে গেলেই চাঁদা দিতে হয়। মেয়েরা সন্ধার পর বের হতে পারে না। আমি এই এলাকার সংসদ সদস্য। অনেকে আমার কাছে অনেক কিছু বলে। আমি এসবে ছাড় দিবো না। আগে জেলার উন্নয়ন সভায় থাকতাম। কিন্তু গত দেড় বছর বড় বড় নেতাদের কারণে চুপ ছিলাম। ফোর লেন নিয়েও কোনো ছাড় দেওয়া হবেনা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠোনে এসব কথা বলেন তিনি।

আগামী নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী প্রস্তুতি নিতে বলেছেন উল্লেখ করে একরামুল করিম চৌধুরী বলেন, চট্রগ্রামের বিভাগীয় সম্পাদক স্বপন মাহমুদ আমাকে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী নির্বাচনের জন্য আমাকে প্রস্তুতি নিতে বলেছেন। আমি সেই জন্য কাজ করছি।

সাংসদ একরামুল আরও বলেন, রিজার্ভ নিয়ে অনেকে অনেক কথা বলছেন যা সত্য নয়। আবার অনেকে দিবাস্বপ্ন দেখছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। আমি বলবো শ্রীলঙ্কা নয় বাংলাদেশ সিঙ্গাপুর হবে।

এসময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সভাপতি আলমগীর হোসেন, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী, নিউজ ২৪ জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, ইন্ডিপেন্ডেন্ট টিভির নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল, বীর মুক্তিযোদ্ধা তারেকেশ্বর নান্টুসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালী শহরে চলছে নিরবে চাঁদাবাজি: নিউজ ২৪ এর প্রতিষ্ঠাবাষিকী অনুষ্ঠানে সাংসদ একরাম

আপডেট সময় : ০৫:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২