ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

ব্যক্তিগত উদ্যোগে ১০ গৃহহীন পরিবারকে ঘর উপহার দিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২ ১২৮৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির একটিভ ফাউন্ডেশনের উদ্যেগে চাটখিল উপজেলায় গৃহহীন ১০ টি পরিবারকে উপহার দিয়েছেন নিজ অর্থায়নে পাকা বসত ঘর।

সোমবার (১আগস্ট) দুপুরে জেলার চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিম আবু তোরাব গ্রামে এ ঘর উপহারের উদ্ধোধন করা হয়। একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ঘর গুলোর শুভ উদ্ভোধন করেন।

এই উপলক্ষ্যে চাটখিলে একটিভ ফাউন্ডেশন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও উপাধক্ষ্য ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মোসা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, বিআরডিবির সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন সোহাগ প্রমুখ।

একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, তিনি গত বছর জুলাই মাসে নোয়াখালী জেলা প্রশাসনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সরকারের গৃহহীনদের ঘর নির্মাণ কাজের অংশীদার হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর তিনি তার একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় মোট ১০টি গৃহহীন পরিবারকে ৩০ লাখ টাকা ব্যায়ে উন্নতমানের বসত ঘর নির্মাণ করে দেওয়ার কাজ শুরু করেন। জাহাঙ্গীর কবির আরো বলেন, তিনি পর্যায়ক্রমে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ১০০ গৃহহীন পরিবারকে পাকা ঘর তৈরী করে দেওয়ার উদ্যোগ গ্রহন করেছেন। তিনি বলেন, দেশের সকল বিত্তবানরা যদি গৃহহীন ও অসহায় লোকজনদের সহযোগীতায় প্রধান মন্ত্রীর সাথে যুক্তহন তাহলে অচিরেই দেশ থেকে অভাব, অনটন ও দারিদ্রতা এবং গৃহহীন লোকজন শুন্যের কোটায় পৌছাবে।

পশ্চিম আবু তোরাব গ্রামের অসহায় বৃদ্ধ সামছুদ্দিন (৭০) পাকা ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ২০ বছর আগে তিনি একটি বিস্কুট ফ্যাক্টরীতে কাজ করতেন। প্রায় ১৫ বছর যাবত তিনি অসুস্থ্য হয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। বৃষ্টি আসলে ঝুপড়ি ঘরের চাল দিয়ে পানি পড়ে। বিছানা পত্র ভিজে যেত। তিনি পাকা ঘর পেয়ে বেজায় খুশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ব্যক্তিগত উদ্যোগে ১০ গৃহহীন পরিবারকে ঘর উপহার দিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান

আপডেট সময় : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২