ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

র‌্যাবের অভিযানে গ্রেফতার হত্যা মামলার পলাতক আসামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২ ১১২৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মো. ইসমাইল (৩৬) ভোলা জেলার মনপুরা থানার রহমানপুর এলাকার সফিকুল ইসলাম রফিকের ছেলে।

সোমবার (১ আগস্ট) রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, একই দিন দুপুরের দিকে জেলার সুবর্ণচর উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, আসামি ইসমাইল ভোলা জেলার মনপুরা থানা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ নোয়াখালী জেলার চরজব্বর থানা এলাকায় বসবাস করে আসছে। সে নোয়াখালী ও ভোলা জেলার উপকূলবর্তী চরাঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করে। সে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শণ করে চাঁদাবাজি করে। হাতিয়া ও চরজব্বর থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী হলে সে কৌশলে গা ঢাকা দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। পরে গোপন সংবাদের বিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

র‌্যাবের অভিযানে গ্রেফতার হত্যা মামলার পলাতক আসামী

আপডেট সময় : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২