ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কবিরহাটে ৫ সন্তানের জননীকে নির্যাতন ও ছবি ধারণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২ ১২৬৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে এক গৃহবধূকে (৪০) শারীরিক নির্যাতন ও নির্যাতনের ছবি ধারনের অভিযোগ ওঠেছে কয়েকজন দূর্বৃত্তের বিরুদ্ধে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগি নারী বাদি হয়ে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম। এরআগে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের একটি ভাড়া বাসা থেকে গৃহবধূকে উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, গত ২৬জুলাই মঙ্গলবার রাতে কবিরহাট-কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কবিরহাটের ধানশালিক ইউনিয়নের চরমন্ডলিয়া গ্রামের একটি বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে। নিজেদের স্থানীয় কোন ঠিকানা না থাকায় ওই বাড়ির একজনের ঘরে স্বামী সন্তানদের নিয়ে বসবাস করতেন ৫সন্তানের জননী। ৫সন্তানের মধ্যে দুইজনকে বিয়ে দেওয়ার পর গত ৫-৬মাস আগে প্রথম স্বামীর সহযোগিতায় দ্বিতীয় বিয়ে করেন ওই নারী। এ নারী দুইজন স্বামী নিয়ে একই বাড়িতে থাকতেন বলে জানিয়েছে স্থানীয় লোকজন।

গৃহবধূর অভিযোগ, গত ২৬ জুলাই রাত ১১টার দিকে তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে ছিলেন। ঘরের ভিতরে তিনি তার দ্বিতীয় স্বামীর সাথে দাঁড়িয়ে কথা বলার সময় পাশ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের কয়েকজন বখাটে তার ঘরের দরজায় লাথি মারতে থাকে। পরে তিনি দরজা খুলে দিলে তারা ভিতরে প্রবেশ করে দ্বিতীয় স্বামী কামালকে বেধড়ক মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। গৃহবধূর অভিযোগ নির্যাতনকারীরা নির্যাতনের পর তার দ্বিতীয় স্বামীর সাথে তার কিছু আপত্তিকর ছবি ধারণ করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি গত ২৬তারিখের হলেও এ ঘটনায় কেউ আমাদের অবগত করেনি। ঘটনাটি গত পহেলা আগস্ট সোমবার আমরা জানতে পারে। তাৎক্ষনিকভাবে আমরা ভুক্তভোগী ও অভিযুক্তদের আটকের জন্য কাজ শুরু করি। মঙ্গলবার সকালে বসুরহাট বাজারের একটি ভাড়া বাসায় তাকে পাওয়া যায়। সে বাসায় দ্বিতীয় স্বামী ও দুই মেয়েকে নিয়ে ছিলেন তিনি। প্রাথমিকভাবে উনি আমাদের জানিয়েছেন তাকে নির্যাতন করে ছবি নেওয়া হয়েছিল। তবে আসামিদের গ্রেপ্তারের পর ছবি ও ভিডিও ধারনের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কবিরহাটে ৫ সন্তানের জননীকে নির্যাতন ও ছবি ধারণের অভিযোগ

আপডেট সময় : ০৩:০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২