ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
নদীর তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজি ওজনের কোরাল মাছ ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩ কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু

স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল চাপায় কোম্পানীগঞ্জে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২ ১৩৩৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় আফরোজা আক্তার রিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঞারহাট টু দুধমূখা আঞ্চলিক সড়কের মিরের পোলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

মৃত আফরোজা সিরাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের আমির খাঁরগো বাড়ির ইসমাইল হোসেন রিয়াদের মেয়ে এবং স্থানীয় বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এসব তথ্য নিশ্চিত করে সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, প্রতিদিনের ন্যায় আফরোজা বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে তার স্কুলের সামনে চাপা দেয়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা ভূঞারহাট টু দুধমূখা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেুকুর রহমান বিষয়টি বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন চালক এবং মোটরসাইকেল আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল চাপায় কোম্পানীগঞ্জে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৩:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২