ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কনফেকশনারী ব্যবসার আড়ালে ফেনসিডিল ব্যবসা: র‌্যাবের অভিযানে গ্রেফতার মাদককারবারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২ ৮২৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‌্যাব -৭ ফেনী অভিযান চালিয়ে মাদক কারবারি হাফিজুর রহমান মিল্লাতকে (৪৮) গ্রেফতার করেছে। এ সময় তার কনফেকশনারী দোকান থেকে ৭০বোতল ফেন্সিডেল উদ্ধার করে র‌্যাব।

শুক্রবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বসুরহাট হাট পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তর বাজার তার বাড়ী থেকে তাকে প্রথম আটক করে। পরে অভিযান চালিয়ে তার কনফেকশনারী দোকান মিল্লাদ ষ্টোর থেকে ৭০ বোতল ফেনসিডিল জব্দ করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান মিল্লাদ কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট উত্তর বাজার আশ্রাফুল উলম মাদ্রাসা সংলগ্ন পৌরসভা ৪ নং ওয়ার্ডের মেস্ত্ররী বাড়ীর মৃত আবুল হাশেমের ছেলে। সে দীর্ঘদিন ধরে কনফেকশনারী ব্যবসার আড়ালে ফেনসিডিল ব্যবসা চালিয়ে আসছে। র‌্যাব এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে শনিবার সকালে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কনফেকশনারী ব্যবসার আড়ালে ফেনসিডিল ব্যবসা: র‌্যাবের অভিযানে গ্রেফতার মাদককারবারি

আপডেট সময় : ১০:৫৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২