ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, বেগমগঞ্জের ৫ শিক্ষার্থী বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২ ১১৭৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে স্কুলে ক্লাস চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে দোকানে আড্ডা দেওয়ার অভিযোগে পাঁচজন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিস্কৃত ছাত্ররা হলো, ৮ম শ্রেণির ছাত্র আলী করিম, ৯ম শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসেন, সাখাওয়াত হোসেন, এমরান হোসেন ও ইস্রাফিল হাসান সাইমুন।

রোববার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন এক বহিষ্কার নোটিশে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।

নোটিশে বলা হয়, এই বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন বাজারে আড্ডা দেওয়া, হোটেলে খাওয়া ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে পাঁচ ছাত্রকে ১৪ আগস্ট ২০২২ তারিখ হতে সাময়িক বহিষ্কার করা হলো। একইসঙ্গে বিদ্যালয়ের অন্য ছাত্র-ছাত্রীদের সতর্ক করা হলো।

রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর চৌধুরী সেলিম বলেন, রোববার বেলা সাড়ে ১০টার দিকে স্কুলে ক্লাস চলাকালীন স্কুলের পোশাক পরিহিত পাঁচ শিক্ষার্থীকে রাজগঞ্জ বাজারে একটি দোকানে আড্ডা দিতে দেখি। পরে তাদের আটক করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের কাছে পাঠাই। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই পাঁচ শিক্ষার্থীকে ভয় দেখানোর জন্য সাময়িক বহিষ্কার করেন।

রাজগঞ্জ ইউনিয়ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থীকে এর আগেও সতর্ক করা হয়েছে। তারা বিদ্যালয়রে শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, বেগমগঞ্জের ৫ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় : ০৫:৩৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২