সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

ছেলেদের ‘ক্রাশ’ ক্রিকেট দলের অন্যতম সদস্য জাহানারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ৫৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

জাহানারা আলম। বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য। এবার করোনারভাইরাসের কারণে গ্রামে বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ করতে যেতে পারেননি এ নারী ক্রিকেট তারকা। আর তাই ঢাকায়ই নিজের ফ্ল্যাটে একাকী ঈদ করেছেন তিনি। ঈদের সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কিছুটা সময় কাটান জাহানারার। সেখানে তাকে কয়েকজন পুরুষ ভক্ত ‘ক্রাশ’ বললে প্রতিত্তুরে তিনি বলেন, ‘আপনাকে ধন্যবাদ। আমার আসলে ধারণা ছিল না যে মেয়েরা ছেলেদের ক্রাশ হতে পারে, বিশেষ করে নারী ক্রীড়াবিদেরা। আমরা সাধারণত দেখি মেয়েরা ছেলে খেলোয়াড়দের ক্রাশ মনে করে। যারা নায়ক-নায়িকা, তাদের ওপর আমরা ক্রাশ খাই। যাহোক অবশ্যই এটা আমার অনেক বড় প্রাপ্তি। আমি সন্তুষ্ট।’

জাহানারা যা-ই বলুন, মেয়েদের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার ‘ক্রাশ’ ছিলেন কিন্তু তিনি! এ নিয়ে বিশ্বের অনেক পত্রিকায় সংবাদ পর্যন্ত প্রকাশিত হয়েছে। লাইভে আরেক ভক্ত রসিকতা করলেন এই বলে, ‘কমসে কম ১ ঘণ্টা মেকআপ করে চুল ঠিক করেছেন’

জাহানারা ঝটপট তার ভুল ধরিয়ে দিলেন, ‘একদমই না, ভুল অনুমান। আমার ২০ মিনিট লেগেছে পুরোপুরি তৈরি হতে।’

ঘরবন্দী এই ঈদে প্রচুর রান্না করেছেন জাহানারা। কী কী রান্না করেছেন, সেটি জানিয়েছেন তার ভক্তদের, ‘কাল পুরোটা দিন রান্না করেছি। বিরিয়ানি, জর্দা, লাচ্ছা সেমাই, জর্দা, চটপটি, রোস্ট, ডিমের কোরমা… আজ রেঁধেছি শুধু গরুর মাংস। সকালে জম্পেশ খাওয়া-দাওয়া করেছি। একদিনই তো ইচ্ছেমতো খাব। আবার (ক্রিকেটীয়) কার্যক্রম শুরু হয়ে যাবে। এভাবেই এবার আমার ঈদ গেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ছেলেদের ‘ক্রাশ’ ক্রিকেট দলের অন্যতম সদস্য জাহানারা

আপডেট সময় : ০৭:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০