ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেগমগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী: বিয়ের দাবি করায় মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ ১০০৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা তরুণীকে (২২) মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার ২৪ আগস্ট রাতে ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোমেনার (মেম্বার) ছেলে রোমান (৩৫) গত রমজান ঈদের পর থেকে ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনার ১ মাস পর বিষয়টি সে তার মাকে জানায়। এতে ধর্ষকের পরিবারের সদস্য উল্টো ক্ষিপ্ত হয়ে উঠে। বর্তমানে ৩ মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণী। এর জেরধরে গত বুধবার বিকেলে ঘরের পাশের পুকুর ঘাটে কাজ করছিল ওই তরুণী। এসময় রোমান ও তার ভাই রুবেল এসে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে জখম করে ফেলে যায়। পরে বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী: বিয়ের দাবি করায় মারধর

আপডেট সময় : ০৩:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২