ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে গ্রেফতার ৪ ডাকাত, উদ্ধার আগ্নেয়াস্ত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২ ৫০৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নে ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

শনিবার (২৭আগস্ট) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।

এর আগে, শুক্রবার (২৬আগস্ট) রাতে ঢাকা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন চাটখিল উপজেলার পশ্চিম পরকোটের ফজল করিম মোল্লা বাড়ির মৃত নুর মিয়া পাটোয়ারীর ছেলে জাহাঙ্গীর (৪৪), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ডুমুরিয়া এলাকার পালের বাড়ির মৃত জালাল উদ্দিনের ছেলে মো. মহসিন (৪৯), আইয়ে নগর হাজী বাড়ির আবু তাহেরের ছেলে মোঃ কামাল হোসেন (৩২) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মজিবুর গনি মেস্ত্রি বাড়ির জাহাঙ্গীর আলম (২৪)।

পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানান, গত ১৮ আগস্ট চাটখিল উপজেলার ২নং রামনারায়ণপুর ইউনিয়নের আমিন ভিলায় (বাবুল ডাক্তারের বাড়ি) ডাকাতির ঘটনা ঘটে। সেই বাড়ির সবাই ইতালি প্রবাসী এবং তাদের ছেলের বিয়ের জন্য তারা কয়েকদিন আগে দেশে আসে। বিয়ের আগের দিন রাতে সশস্ত্র ডাকাতদল সেখানে গেইট ও দরজা ভেঙে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণের গহনা, ১৩ ভরি রূপার নুপুর, ৮টি মোবাইল ও নগদ সাড়ে চার লাখ টাকা লুন্ঠন করে। এ ঘটনায় চাটখিল থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।

পরবর্তীতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় ৪ ডাকাতকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল সেট ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে। বাকি ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতার কৃতদের বিচারিক আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে গ্রেফতার ৪ ডাকাত, উদ্ধার আগ্নেয়াস্ত্র

আপডেট সময় : ০৮:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২