ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

নোয়াখালীর ৪৩হাজার শিক্ষার্থী অংশ নিল এসএসসি ও সমমানের পরীক্ষায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ ২২৮১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর নয়টি উপজেলার ৭৩টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষায় বসছে প্রায় ৪৩ হাজার ৬০২ জন শিক্ষার্থী।

সদর, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে বিপুল সংখ্যক অভিভাবকদের দেখা গেছে, যা আশপাশের সড়কে যানজটের সৃষ্টি করেছে।

জানা যায়, নোয়াখালীর ৯টি উপজেলায় এসএসসি ৪১টি ও দাখিল ২০টি ও ভোকেশনাল ১২ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার এসএসসিতে ৩২৭৩৭ জন ও দাখিলে ৭৯১৯জন ও ভোকেশনালে ২৯৪৬ জনসহ সর্বমোট ৪৩হাজার ৬০২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এবার ৯টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুই ঘন্টায় ৫০ নম্বরের পরীক্ষা হবে।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, সকাল ১১টা থেকে জেলার ৭৩টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। সকাল থেকে জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন।

উল্লেখ্য, এ বছর এসএসসি পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে দু’ঘণ্টায় হবে। পরীক্ষার এমসিকিউ অংশের সময় ২০ মিনিট এবং লিখিত অংশ এক ঘণ্টা ৪০ মিনিট। সময়সূচি অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষা ১৮ অক্টোবর শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীর ৪৩হাজার শিক্ষার্থী অংশ নিল এসএসসি ও সমমানের পরীক্ষায়

আপডেট সময় : ০৩:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২