ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাস ও নগদ টাকা সহ নোয়াখালীতে গ্রেফতার ৭ জুয়াড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ ১০২৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলা থেকে ৭ পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ৬নং নোয়াখালী ইউনিয়নের আবুল হাশেমের ছেলে আবদুল জলিল (৪২), মৃত এমলাক হোসেনের ছেলে আলমগীর হোসেন (৪০), মো. খোকনের ছেলে আবদুর রশিদ (৩০), মৃত সফি উল্যাহর ছেলে সুমন (৩৫), মৃত মফিজ উল্যাহর ছেলে আবদুল করিম (৫০) তিরানব্বই শল্যা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৩০) ও আবদুলাহপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. মামুন (৩৫) ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নোয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৌজা গ্রামের ঠক্কর এলাকার নির্মাণাধীন স্বপ্নীল কটেজে অভিযান চালিয়ে ছাদ থেকে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর বসার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

তাস ও নগদ টাকা সহ নোয়াখালীতে গ্রেফতার ৭ জুয়াড়ি

আপডেট সময় : ০৬:২২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২