ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতির মামলায় পোস্টমাস্টারের কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ ১০৯৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে দুর্নীতির মামলায় শ্রীবাস চন্দ্র দে নামের বরখাস্তকৃত এক পোস্টমাস্টারকে তিনটি ধারায় ৯ বছরের কারাদ- দিয়েছেন আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে স্পেশাল জজ আদালতের বিচারক এ.এন এম মোর্শেদ খান এ রায় প্রদান করেন। আদালত একই সঙ্গে দ-প্রাপ্ত আসামিকে তিনটি ধারায় ২৫লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে।

দ-প্রাপ্ত শ্রীবাস চন্দ্র দে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া এলাকার নারায়ণ চন্দ্র দে এর ছেলে এবং দত্তপাড়া ডাকঘরের বরখাস্তকৃত পোস্টমাস্টার।

দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, আসামি শ্রীবাস চন্দ্র দে ৬জন আমানতকারীর থেকে ৩৮ লাখ ২৭ হাজার টাকা গ্রহণপূর্বক পাশবহিতে লিপিবদ্ধ করলেও সরকারি কোষাগারে জমা না দিয়ে প্রতারণামূলকভাবে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করত আত্মসাত করায় দ-বিধি ৪০৯/৪২০ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় কমিশনের অনুমোদন নিয়ে তদন্তকারী কর্মকর্তা জনাব সুবেল আহমেদ, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী কর্তৃক বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

এ বিষয়ে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায় প্রকাশকালে আসামি আদালতে উপস্থিত থাকায় সাজা পরোয়ানা মূলে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দুর্নীতির মামলায় পোস্টমাস্টারের কারাদন্ড

আপডেট সময় : ০৯:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২