ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

ভূয়া রিয়েল এস্টেট কোম্পানী খুলে সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ ১১০০০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে থাকা মো. ছানাউল্যাহকে (৪১) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মো. ছানা উল্যাহ (৪১) উপজেলার একলাশপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার একলাশপুর গ্রামে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ২০১২ সালে মো. ছানাউল্যাহ তার কয়েকজন সহযোগীকে নিয়ে ‘নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড’ নামে একটি ভুয়া কোম্পানী খুলে প্রতারণা শুরু করেন। তিনি অধিক লভ্যাংশের আশ্বাস দিয়ে ৩০০ গ্রাহকের সাত কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকেন। পরে আদালতে মামলা হলেও দীর্ঘদিন পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতারী পরোয়ানামূলে প্রতারক মো. ছানাউল্যাহকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ভূয়া রিয়েল এস্টেট কোম্পানী খুলে সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার-১

আপডেট সময় : ০৯:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২