ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

৯৯৯এ কল পেয়ে বাল্য বিয়ে বন্ধ করল ইউএনও, জরিমানা গুনল কনের বাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ ৫৯৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে বাল্য বিয়ের অনুষ্ঠান পন্ড করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কনের বাবাকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার ওই ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করা হলে এলাকাবাসী ৯৯৯এ ফোন করে বিষয়টি জানালে কিছুক্ষণের মধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়ে এবং মেয়ের বাবা কে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামের হেদায়েত উল্যা’র মেয়ে ও স্থানীয় হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী (১৫) বাল্য বিয়ে বন্ধ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাল্য বিয়ের আয়োজন করার দায়ে বাল্য বিয়ে নিরোধ আইন -২০১৭ এর ৮ ধারায় মেয়ের বাবার ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মেয়েকে প্রাপ্ত বয়স না হওয়ার আগে বিয়ে দিবে না মর্মে মেয়ের বাবা থেকে মুচলেকা আদায় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

৯৯৯এ কল পেয়ে বাল্য বিয়ে বন্ধ করল ইউএনও, জরিমানা গুনল কনের বাবা

আপডেট সময় : ০৮:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২