ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
নদীর তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজি ওজনের কোরাল মাছ ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩ কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু

আগ্নেয়াস্ত্রসহ বেগমগঞ্জের গুটি বাবুল গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৩৪১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আসামীর নাম মো. বাবুল ওরফে গুটি বাবুল (৩১) সে উপজেলার ছয়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামেশ্বপুর ওয়াজ উদ্দিন হাজী বাড়ির মৃত নুর আলমের ছেলে।

র‌্যাব সূত্রে জানায়, গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে অভিযান চালায় র‌্যাব। অভিযানে অস্ত্রধারী বাবুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চারটি দেশীয় ওয়ান সুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ, হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

আগ্নেয়াস্ত্রসহ বেগমগঞ্জের গুটি বাবুল গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২