ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

আবারও শিরোনামে নোয়াখালী; বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীকে গলাকেটে হত্যার চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৩৪২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে এবার আরেক স্কুল ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

ওই স্কুল ছাত্রীর নাম রিতু আক্তার ফারজানা (১৩) সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে এবং স্থানীয় নরপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের আটখোলা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ছাত্রীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী স্কুল ছাত্রী ফারজানা বলেন, প্রতিদিনের ন্যায় রোববার দুপুর ২টার দিকে স্কুল থেকে একা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে আটখোলা বাড়ির সামনে পৌঁছলে একটি অটোরিকশা এসে তার পিছনে দাঁড়ায়। ওই সময় অটোরিকশা থেকে মাস্ক পরা এক কিশোর তাকে পিছন থেকে মুখ চেপে ধরে ধারালো কিছু দিয়ে গলা কাটার চেষ্টা করে। পরে পিছন থেকে একটি সিএনজি আসতে দেখে পুনরায় অটোরিকশায় উঠে দ্রুত পালিয়ে যায় হামলাকারী। পরে অন্য শিক্ষার্থীরা ফারজানাকে উদ্ধার করে। তবে হামলাকারীর মুখে মাস্ক থাকায় তাকে ছিনতে পারেনি হামলার শিকার শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

আবারও শিরোনামে নোয়াখালী; বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীকে গলাকেটে হত্যার চেষ্টা

আপডেট সময় : ১০:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২