ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনৈতিক গ্যারাকলে আটকে গেল নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পদের নির্বাচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ২১২৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে উচ্চ আদালত। এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ অক্টোবর আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর বলেন, গত ১৮ সেপ্টেম্বর ঋণ খেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন। সে আবেদন খারিজ করে দেওয়া হয়। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন আলাবক্স তাহের টিটু। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট মনোনয়ন বাতিল আদেশ স্থগিত করে মনোনয়নপত্র গ্রহণ করে প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করি। ২৬ সেপ্টম্বর আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন। এর মধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ অবস্থায় গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। বুধবার সেই আবেদনের শুনানি নিয়ে নির্বাচন স্থগিত করে ১৭ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করে দেন।

আদালতে স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুর পক্ষে আনজীবী ছিলেন মোমতাজ উদ্দিন ফকির।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, আগামী ১৮ অক্টেম্বর পর্যন্ত শুধু মাত্র নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। সদস্য পদে নির্বাচন চলবে। আগামী ১৭ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত।

উল্লেখ্য আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিতের কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

রাজনৈতিক গ্যারাকলে আটকে গেল নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পদের নির্বাচন

আপডেট সময় : ০৬:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২