ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষে নিহত-২, আটক-৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৩০০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ৫ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। একই সঙ্গে কবির ও সাহারাজ নামে দুই জলদস্যু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কোস্টগার্ড ঘটনাস্থল থেকে ৩টি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গোলা ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

নিহত ডাকাতরা হলো, উপজেলার মেঘনা নদী সংলগ্ন চর ঘাসিয়ার বাসিন্দা এবং ডাকাত ফখরুল গ্রুপের সদস্য কবির ও সাহারাজ। অপরদিকে, আটককৃত ডাকাতরা হলো লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাসিন্দা জিন্টু (৩৬), হারুন (৩৭) লিটন (৩৫) মোশারফ (৩৬) আজিম বেপারী (২৭)।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ৫ ডাকাত আটকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। তবে দুই ডাকাত নিহতের বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নোয়াখালী জেলার মেঘনা নদী সংলগ্ন হাতিয়া উপজেলার ঘাসিয়া চর একটি অপরাধ প্রবণ অঞ্চল। ওই চরে একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে ডাকাত খোকন গ্রুপ এবং ডাকাত ফোকরা বাহিনী বুধবার দিনগত রাত ৩টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। এমন খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের তিনটি অভিযানিক দল ঘাসিয়ার চরে অভিযান চালায়। ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বিচ্ছিন্ন ভাবে নৌকা যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় কোস্টগার্ড তাদের ধাওয়া করে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদীর চর আবদুল্লাহ থেকে ৩টি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গোলা, ৬টি রামদা ও ৫টি বল্লমসহ ডাকাত খোকন বাহিনীর ৫সদস্যকে আটক করে। পরে জব্দকৃত অস্ত্রসহ ডাকাতদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগে চরের নিয়ন্ত্রণ ছিল ডাকাত খোকনের হাতে। একপর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় সে। তারপর চর এলাকা নতুন করে নিয়ন্ত্রণ নেয় তার ভাই ফখরুল। কয়েক দিন আগে খোকন জামিন এসে আবার চরের নিয়ন্ত্রণ পেতে মরিয়া হয়ে উঠে। একপর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত ফখরুল ও খোকন বাহিনীর মধ্যে বুধবার দিনগত রাতে সংঘর্ষে দুই জন নিহত হয়। নিহত দুই জন ডাকাত ফখরুল গ্রুপের সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাফিউল কিঞ্জল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ডাকাত কে আটক করা হয়। ঘটনাস্থল থেকে চলে আসার পর স্থানীয় সূত্র বলছে ওই ঘটনায় দুই ডাকাত নিহত হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে থাকাকালীন দুই ডাকাত নিহত হওয়ার কোন আলামত দেখতে পাইনি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংঘর্ষে দুই জন নিহত হয়েছে বলে শুনেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষে নিহত-২, আটক-৫

আপডেট সময় : ০৬:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২