সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

৭ দফা দাবি আদায়ে নোয়াখালীতে সরকারি চাকুরিজীবিদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ২৪৭৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষিত কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বেতন বৈষম্য নিরসনসহ ৭ দফা দাবি আদায়ে নোয়াখালীতে মানববন্ধন করেছে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবিরা।

শনিবার সকাল ১০ টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম জেলা কমিটি আয়োজিত মানববন্ধনে বক্তারা প্রজাতন্ত্রের কর্মচারীদের পুঞ্জিভূত ক্ষোভ ও অসন্তোষ দূর করতে বেতন বৈষম্য নিরসনসহ ৭ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

দাবিগুলো হচ্ছে- পে কমিশন গঠন পূর্বক ৯ম পে-স্কেল বাস্তবায়ন এবং পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তবর্তীকালীন সময়ে ৫০% মহার্ঘ ভাতা প্রদান; ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারনসহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা, সচিবালয়ের ন্যায় সকল দপ্তর, অধিদপ্তরের পদ ও পদবী পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রনয়ন; টাইমস্কেল, সিলেকশন গ্রেড, বেতন জেষ্ঠতা পুণঃবহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রাচ্যুইটির পরিবর্তে পেনশন প্রবর্তনসহ বিদ্যমান গ্রাচ্যুইটি/আনুতোষিকের হার ৯০% এর স্থলে ১০০% নির্ধারণ ও পেনশন ১ টাকায়= ৫০০ টাকা নির্ধারন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপীল বিভাগের রায় বাস্তবায়নসহ সহকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধি-২০১৯ এর ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নীতকরণ; আউট সোসিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তর।

সংগঠনের নোয়াখালী জেলা কমিটির সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুরুল আমিন রাসেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিটির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সহ সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক, সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ সময় উপস্থিত ছিলেন ১১-২০ গ্রেড নোয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি ফারুক ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মাসুদ, প্রচার সম্পাদক আজিজুর রহমান তৈয়ব, অর্থ সম্পাদক মোঃ নূরনবী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম মিলনসহ জেলা ও উপজেলার ১১-২০ গ্রেডের চাকুরিজীবিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

৭ দফা দাবি আদায়ে নোয়াখালীতে সরকারি চাকুরিজীবিদের মানববন্ধন

আপডেট সময় : ০৫:২৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২