ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

ঝড়ে লন্ডভন্ড হলো কবিরহাটের দুর্গাপূজার মণ্ডপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ১৪১১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঝড়ে একটি দুর্গাপূজা মণ্ডপ লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় আহত হয় ৫ জন।

শনিবার (১ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপের সভাপতি রাজন চন্দ্র পাল জানান, শনিবার ভোর রাতের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপের ওপর দিয়ে ঝড় ও তুফান বয়ে যায়। এতে অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপে নির্মিত প্যান্ডেল ঝড়ে পড়ে যায়। এতে প্রতিমা দুর্গার মাথা ভেঙ্গে যায় ও অন্যান্য বেশির ভাগ প্রতিমার হাত সহ সাজসজ্জা তছনছ হয়ে যায়। একই সঙ্গে পূজা মন্ডপের প্রধান গেইট দুমড়ে মুচড়ে পড়ে গেছে।

তিনি আরো বলেন, এ ঝড় তুফানে পূজা মন্ডপের ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ওই সময় পূর্জা মন্ডপের পুরো বৈদ্যুতিক লাইটিং বজ্রপাতে জ্বলে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এখন নাথ মন্দিরের মূল ভবনে দুর্গাপূজা উদযাপন করা হবে বলেও জানান তিনি।

অপরদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের রাধাকৃষ্ণ মন্দির পূজা মন্ডপের গেইট ও সুন্দলপুর ইউনিয়নের মালিবাড়ী সার্বজনীন পূজা মন্ডপের গেইট ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তুফানে চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা ম-প ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থল পরিদর্শন করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ঝড়ে লন্ডভন্ড হলো কবিরহাটের দুর্গাপূজার মণ্ডপ

আপডেট সময় : ০৫:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২