ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

নোয়াখালীর সুধারামে পুকুরে মিলল তরুণীর লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ৩০৮৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলার জেলা শহর এর পুকুর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে সুধারাম মডেল থানার পুলিশ।

নিহত তৃষা সাহা (২৬) নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর মাষ্টার পাড়া এলাকার কমল সাহার মেয়ে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর মাষ্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহতের পিতা কমল সাহা জানান, তৃষা দীর্ঘ দিন থেকে অসুস্থ। সে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাকে পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয়। কিছু দিন আগে তার স্বামী প্রবাস থেকে দেশে আসে। কিন্তু সে অসুস্থ থাকায় তার স্বামী তাকে নিতে চাইলেও আমরা তাকে দেয়নি। বৃহস্পতিবার সকালের দিকে সে বাসা থেকে বের হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাসার পাশে একটি পুকুরে পড়ে মারা যায়। পরে পুকুরে তার লাশ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই তরুণী মানসিক রোগী ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীর সুধারামে পুকুরে মিলল তরুণীর লাশ

আপডেট সময় : ০৩:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২