ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

কবিরহাটে বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণের প্রধান আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ২৫৪৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাড়ির পাশের দূর সম্পর্কের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে কিশোরী (১৫) ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো. টিপু (২৫) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার সংলগ্ন মালি পাড়া এলাকার নুরনবী মেম্বার বাড়ির রফিক উল্লার ছেলে।

শনিবার (৮অক্টোবর) ঘটনার চার দিন পর রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ অপর তিন আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। পরে প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে রাত ২টার দিকে নির্যাতিতা কিশোরীকে অসুস্থ অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভিকটিমের পিতা বাদী হয়ে চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও এবং নির্যাতিত কিশোরীর পরিবার সূত্রে জানায়, অভিযুক্ত যুবক ও নির্যাতিত কিশোরী দূর সম্পর্কের মামাতো-ফুফাতো ভাই বোন হয়। মঙ্গলবার ওই কিশোরী তার পরিবারের সদস্যদের সাথে বাড়ির পাশে আরেক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়। একপর্যায়ে ওই কিশোরীর মা-বাবা বিয়ের অনুষ্ঠান থেকে তাদের বাড়িতে চলে যায়। পরে অভিযুক্ত টিপু কৌশলে ওই কিশোরীকে বিয়ে বাড়ির একটি বিল্ডিংয়ের ছাদে নিয়ে ধর্ষণ করে। তারপর কিশোরী অসুস্থ হয়ে পড়লে ধর্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কবিরহাটে বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণের প্রধান আসামী গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২