ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাল পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করল কোম্পানীগঞ্জ পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ১৫৭৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অজ্ঞাত যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ৬নং চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর কচ্ছপিয়া গ্রামের চাপরাশির খালের পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে লাশটি সাগরের পানিতে ভেসে এখানে এসেছে। মঙ্গলবার বিকেলের দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার চাপরাশির খাল পাড় থেকে বিবস্ত্র এ মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ওই যুবকের কোন পরিচয় জানা যায়নি।

ওসি তদন্ত আরো বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

খাল পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করল কোম্পানীগঞ্জ পুলিশ

আপডেট সময় : ১০:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২