ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু নোয়াখালীর সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিনের দাপন সম্পন্ন ময়লার ভাগাড়ে বাজারের ব্যাগে মিলল সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন সেই যুবদল নেতা নোয়াখালীতে বামপন্থী ও প্রগতিশীলের সভায় ‘অসম’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি গায়ে হলুদের একদিন আগে কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল মসজিদের খতিবের সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

নোয়াখালীতে পৃথক স্থান থেকে নারী শিক্ষার্থীসহ দুজনের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৬৭২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলার পৃথক স্থান থেকে এক অটোরিক্সা চালক ও আরেকজন এসএসসি ফল প্রত্যাশী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলো, রাবিনা আক্তার মিম (১৬) নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর মহল্লার আব্দুর রহিমের মেয়ে এবং স্থানীয় এম এ রশিদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ফল প্রত্যাশী ছিল এবং জসিম উদ্দিন (৩৫) সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের মো. নুর করিম বাহারের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

শনিবার (১৫অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর মহল্লা থেকে নারী শিক্ষার্থীর ও সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রাম থেকে থেকে অটোচালকের লাশ উদ্ধার হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অটোচালক জসিম দীর্ঘ দিন থেকে পেটের জটিল সমস্যায় ভুগছিলেন। শনিবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের পাশে থাকা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অপরদিকে, এসএসসি ফল প্রত্যাশী রাবিনা আরেক বোনসহ ফুফুর সাথে ভাড়া বাসায় বসবাস করত। তার বাবা প্রবাসী। পরিবারের সদস্যদের অজান্তে সে শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে সন্ধ্যা ৬টার দিকে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সঙ্গে কথা বলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিক এ আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে পৃথক স্থান থেকে নারী শিক্ষার্থীসহ দুজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২