সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

মুশফিকের ক্রিকেটে ১৫ বছর পূর্তি আজ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০ ৫০০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

আন্তর্জাতিক ক্রিকেটে আজ ১৫ বছর পূর্তি হলো বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের। ২০০৫ সালের ২৬ মে, ঐতিহাসিক লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম খেলতে নামেন মুশফিক। সেটি ছিলো টেস্ট ম্যাচ। ছয় নম্বরে ব্যাট হাতে নেমেছিলেন তিনি। প্রথম ইনিংসে ৫৬ বলে ৩টি চারে ১৯ ও দ্বিতীয় ইনিংসে ৯ বলে ৩ রান করেছিলেন মুশফিক।

উইকেটরক্ষক হিসেবে ঐ ম্যাচ খেলতে হয়নি মুশফিকের। কারন তখন দলে ছিলেন সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটরক্ষক খালেদ মাসুদ। মুশফিকের অভিষেক ম্যাচে ইনিংস ও ২৬১ রানে ম্যাচ হারে বাংলাদেশ।

একই বছর আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও নভেম্বরে খুুলনায় টি-২০ অভিষেক হয় মুশফিকের।

সময় গড়ানোর সাথে সাথে দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠেন মুশফিক। তিন ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি। দেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি ৩৪ ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড মুশফিকের দখলে। তার অধীনে ৭টি জয়, ১৮টি হার ও ৯টি টেস্ট ড্র করে। এছাড়া ৩৭টি ওয়ানডে ও ২৩টি টি-২০তে দলের দায়িত্বে ছিলেন তিনি।

১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ৭০ টেস্টে ৭টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরিতে ৪৪১৩ রান, ২১৮টি ওয়ানডেতে ৭টি সেঞ্চুরি ও ৩৮টি হাফ-সেঞ্চুরিতে ৬১৭৪ রান ও ৮৬টি টি-২০তে ৫টি হাফ-সেঞ্চুরিতে ১২৮২ রান করেছেন মুশফিক। টেস্টে দেশের পক্ষে প্রথম ডাবল-সেঞ্চুরিও করেছেন মুশফিক।

সম্প্রতি জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সাথে ফেসবুক লাইভ আড্ডায় ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটানো নিয়ে কথা বলেন মুশফিক।

তিনি বলেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। আমি মনে করি, এটা আল্লাহ’র অশেষ রহমত। যেকোনো খেলোয়াড়েরই স্বপ্ন থাকে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা। বাংলাদেশের মতো জায়গায় ১৫ বছর খেলা চাট্টিখানি কথা নয়। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার সতীর্থ, কোচ, আমার ফ্যামিলি এবং বিশেষ করে তোকে, মাশরাফি ভাই, রিয়াদ ভাই, সাকিবসহ যত জনের সঙ্গে খেলেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

মুশফিকের ক্রিকেটে ১৫ বছর পূর্তি আজ 

আপডেট সময় : ০৭:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০