ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন

ডিবি পুলিশের অভিযানে অর্ধশতাধিক ভারতীয় মোবাইলসহ যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২ ২২৪৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অর্ধশতাধিক বিভিন্ন ব্যান্ডের ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত মো. সাফায়েত হোসেন (৩৩) সেনবাগ উপজেলার এয়ারপুর গ্রামের রফিক উল্যার ছেলে।

রোববার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের বেচু মিয়ার দোকান এলাকার নোয়াখালী টু কুমিল্লা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার একলাশপুর ইউনিয়নের বেচু মিয়ার দোকান এলাকার সড়কে অভিযান চালায়। ওই সময় একজন সন্দেহভাজন যুবককে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশী করে ৫০টি ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চোরাই অ্যান্ড্রয়েট মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক জানায়, মোবাইলগুলো সে পার্শ্ববর্তী দেশ ভারতের চোরাই বাজার থেকে কিনে এনে বাংলাদেশে বিক্রি করতে এনেছেন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির দেয়া তথ্যাদি যাচাই বাছাই চলছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ডিবি পুলিশের অভিযানে অর্ধশতাধিক ভারতীয় মোবাইলসহ যুবক আটক

আপডেট সময় : ০৪:২৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২