ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

নিখোঁজের ১৮ঘন্টা পর খালে মিলল যুবকের নিঁথর মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ১৫৯৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখাঁজের ১৮ঘন্টা পর খাল থেকে এক যুবকের নিঁথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম মো. শফিউল আলম ভূঁইয়া রুবেল (২৫)। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পরানপুর এলাকার র্ভঁইয়া বাড়ির মো. জাকারিয়া ভূঁইয়ার ছেলে।

শনিবার (২৯অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পরানপুর এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার থানারহাট বাজার থেকে নিজ বাড়ী যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার বাবা জাকারিয়া ভূঁইয়া চাটখিল থানায় সাধারণ ডায়েরি করেন। জাকারিয়া ভূঁইয়া থানা থেকে বাড়ী যাওয়ার সময় দুপুর ১টার দিকে পরানপুর এলাকার বাদশা বাড়ীর পাশে খালের ভিতর কচুরি পানার নিচে তাহার ছেলের মরদেহ দেখতে পায়। পরে তার শৌরচিৎকারে স্থানীয় লোকজন এসে মরদেহ উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নিখোঁজের ১৮ঘন্টা পর খালে মিলল যুবকের নিঁথর মরদেহ

আপডেট সময় : ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২