ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন

সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ৭৫৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা অঞ্চলে নিজ দোকানে আবদুর রহিম (৩৫) নামে নোয়াখালীর বেগমগঞ্জের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া। এর আগে, শনিবার দিবাগত রাতে রহিমের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্যম কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সি বাড়ির আলী আহম্মদের ছেলে।

নিহতের বড় ভাই বলেন, ১০ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আব্দুর রহিম। সেখানেই তিনি বিয়ে করেছেন। আফ্রিকার উজালা অঞ্চলে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। ছুটিতে এসে গত আগস্টে বাড়ি থেকে পুনরায় আফ্রিকায় ফিরে যান রহিম। শনিবার রাতে তার দোকানের সামনে এসে দাঁড়ান কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী। একপর্যায়ে দোকানের ভেতর ঢুকে রহিমকে গুলি করে হত্যা করে টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে চলে যান তারা।

রোববার সকালে নিহতের গ্রামের বাড়ি বেগমগঞ্জে তার মৃত্যুর খবর পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে স্বজনেরা। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবদুর রহিমের আরো এক ভাইকে হত্যা করে সন্ত্রাসীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০৬:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২