ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাত্রীকে যৌন হয়রানি: চাটখিলের সেই শিক্ষক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২ ১৬৯৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) যৌন হয়রানির প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

রোববার (৬ নভেম্বর) বেলা সোয়া ৯টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এর আগে, গতকাল শনিবার সকালে প্রাইভেট পড়তে গেলে বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে যৌন হয়রানি করে একই বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম (৩২)। তিনি একই ইউনিয়নের করিহাটি গ্রামের হোসাইন আহম্মদের ছেলে।

তালতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাল জানান, গতকাল শনিবার সকালে তালতলা উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে একই বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যায় নবম শ্রেণির এক শিক্ষার্থী। সেখানে গণিত শিক্ষক সাইফুল ইসলাম ওই ছাত্রীকে যৌন হয়রানি করে। কে বা কাহারা এ ধরনের একটি আপত্তিকর ভিডিও গোপনে মুঠোফোনে ধারণ করে নেয়। শনিবার রাত ১১টার দিকে আমি বিষয়টি জানতে পারি। আজ রোববার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখি অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ বিষয়ে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ছাত্রীকে যৌন হয়রানি: চাটখিলের সেই শিক্ষক আটক

আপডেট সময় : ০৫:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২