ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

সুধারামে কলেজ পড়ুয়া তরুণের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ১৮৬৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় কলেজ পড়ুয়া এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. ইয়াছিন (১৮) উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাসনপুর কবির মাস্টার বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে এবং সোনাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাসনপুর কবির মাস্টার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইয়াছিনের পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করে। তার বাবা মারা যাওয়ার পর থেকে সে গ্রামের বাড়িতে একাই থাকত। শুক্রবার ভোররাতে সে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকাল পৌনে ৯টার দিকে ইয়াছিনের কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন তার ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ এ আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুধারামে কলেজ পড়ুয়া তরুণের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২