ঢাকা ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জরুরী সেবা ৯৯৯ কল করে মিথ্যা তথ্য, সুধারামে যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ১৬২৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

জাতীয় জরুরী সেবা ৯৯৯এ কল করে মিথ্যা তথ্য দেয়ার দায়ে নোয়াখালীর সদর উপজেলায় এক যুবককে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন (৩৫) সদর উপজেলার শুল্লকিয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শুল্লকিয়া গ্রামের আনোয়ার জাতীয় জরুরি সেবা ৯৯৯এ ফোন করে। একপর্যায়ে তিনি জানান, তার স্ত্রী জেসমিন ধর্ষণের শিকার হয়েছে। ৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে সুধারাম থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা গিয়ে জানতে পারে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। পরে গ্রেফতারকৃত আনোয়ার স্বীকার করেন তিনি মজা করার জন্য এমন কল করেছেন।

গ্রেফতারকৃত আনোয়ার এর আগেও ৯৯৯এ ফোন করে এরকম মিথ্যা তথ্য দিয়ে, পুলিশকে হয়রানি করে আসছিল।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, মিথ্যা তথ্য দিয়ে সরবরাহ করে পুলিশকে ও ধর্তব্য অপরাধে জড়িত সন্দেহে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

জরুরী সেবা ৯৯৯ কল করে মিথ্যা তথ্য, সুধারামে যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৫:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২