ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
নদীর তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজি ওজনের কোরাল মাছ ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩ কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু

NID সংশোধনে ভুয়া সনদে ধরা পড়ল তরুণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ১৫৭৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে ভুয়া সনদ দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে গিয়ে এক তরুণ আটক হয়েছেন।

আটককৃত মো. সাব্বির রাব্বী (২১) সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ঘোষকামতা গ্রামের মো. মিজানের ছেলে।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অভিযুক্ত তরুণকে আটক করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আটক তরুণকে থানায় নিয়ে আসা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা রাব্বী তার জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম সংশোধনের আবেদন করে। রোববার দুপুর ১২টার দিকে ওই তরুণ আবেদনের শুনানিতে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। সেখানে সে সংশোধনের জন্য প্রমাণ হিসেবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার একটি সনদ পেশ করে। তাৎক্ষণিক অনলাইনে সনদপত্রটি যাচাই করলে দেখা যায় সনদটি ভুয়া।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, জাল সনদপত্রটি ধরা পড়ার পর আবেদনকারী জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এর আগে, অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, এখনো লিখিত অভিযোগ পায়নি। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

NID সংশোধনে ভুয়া সনদে ধরা পড়ল তরুণ

আপডেট সময় : ০৯:৩৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২