ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

একনলা বন্দুকসহ গ্রেফতার তরুণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ৭০৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা এলাকা থেকে একটি একনালা বন্দুকসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৯ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১১। এর আগে, শুক্রবার ১৮ নভেম্বর রাতে উপজেলার ৩নং জীরতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম জিরতলী এলাকার উত্তর হাওলাদার বাড়িতে আসামির নিজ বসত ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম ফারাবী (২১) বেগমগঞ্জ উপজেলার মধ্য জিরতলী গ্রামের উত্তর হাওলাদার বাড়ির মো. জামাল হোসেনের ছেলে।

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী ওই সন্ত্রাসীকে ১টি একনলা বন্দুকসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আসামির বিরুদ্ধে আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

একনলা বন্দুকসহ গ্রেফতার তরুণ

আপডেট সময় : ০৪:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২