ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই হলো সোনাইমুড়ির ২০ দোকান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ ৭০৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনে পুড়ে গেছে ২০টি দোকান। ক্ষতিগ্রস্তদের দাবি এ অগ্নিকাণ্ডে অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জয়াগ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভোর রাত সাড়ে ৫টার দিকে হঠাৎ একটি দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কসমেটিকস, ফার্নিচার, চা দোকান, মুদি দোকান, রড সিমেন্ট দোকনসহ ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই হলো সোনাইমুড়ির ২০ দোকান

আপডেট সময় : ০৮:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২