ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

ভোরের কাগজ দেশসেরা জেলা প্রতিনিধি নোয়াখালীর সোহেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২ ৬৪২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধি :
সুন্দরবন সংলগ্ন ষাট গম্বুজ মসজি ও খান জাহান আলীর মাজারসহ নানা দর্শনীয় স্থান সম্বলিত ঐতিহ্যবাহী বাগেরহাট জেলায় অনুষ্ঠিত হয়েছে ভোরের কাগজ পত্রিকার জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০২২। সম্মেলনে দেশের ৬৪ জেলার মধ্যে নিউজ ক্যাটাগরিতে দেশসেরা জেলা প্রতিনিধি হিসেবে নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেলের নাম ঘোষণা করা হয়। এছাড়াও আরো ১১জনকে বিভিন্ন ক্যাটাগরিতে টেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।
রোববার বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভোরের কাগজ দেশসেরা প্রতিনিধি হিসেবে মোহাম্মদ সোহেল এর হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
মোহাম্মদ সোহেল ভোরের কাগজের পাশাপাশি দি ডেইলি আওয়ার টাইম এর নোয়াখালী প্রতিনিধি, নোয়াখালী থেকে প্রকাশিত দৈনিক সচিত্র নোয়াখালীর বার্তা সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল সংবাদ সংলাপ ডটকমের সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।
মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল দেশের অন্যতম পুরোনো এই দৈনিকের জাতীয় প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের এমপি এডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও ভোরের কাগজের বিভিন্ন দপ্তরের প্রধানগন।
সম্মেলনে সারা দেশ থেকে ভোরের কাগজের প্রায় ৪০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ভোরের কাগজ দেশসেরা জেলা প্রতিনিধি নোয়াখালীর সোহেল

আপডেট সময় : ০৮:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২