ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

র‌্যাবের চেকপোস্টে ৩০ হাজার ইয়াবা ও আইস সহ গ্রেফতার মাদক কারবারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২ ৭২৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও আইস ক্রিস্টাল মেথ সহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৩০ হাজার ১৭০ পিস ইয়াবা ও ৩ গ্রাম আইস ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১১। এর আগে গতকাল মঙ্গলবার ভোর রাতে উপজেলার সোনাইমুড়ী-চাঁদপুর আঞ্চলিক মহা সড়কে চেকপোস্ট বসিয়ে এই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. দুলাল হোসেন (৪৭) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন লক্ষীপুর এলাকার সেফাত উল্লার ছেলে।

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোর রাতে উপজেলার সোনাইমুড়ী-চাঁদপুর আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালায় র‌্যাব। র‌্যাবের চেকপোস্ট দেখতে পেয়ে গাড়ি থেকে মাদক কারবারি দুলাল নেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা মাদক কারবারি দুলাল হোসেনকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৩০ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম আইস ক্রিস্টাল মেথ মাদক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও আইস ক্রিস্টাল মেথ কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে চাঁদপুর নিয়ে যাচ্ছিল। সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন অভিনব পন্থায় পরিবহন করে এনে চাঁদপুর ও লক্ষীপুর জেলার খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সোনাইমড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

র‌্যাবের চেকপোস্টে ৩০ হাজার ইয়াবা ও আইস সহ গ্রেফতার মাদক কারবারী

আপডেট সময় : ০৬:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২