ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

সেনবাগে নিখোঁজের একদিন পর পুকুরে মিলল ১২ বছরের শিশুর লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ ১২২১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিখোঁজের একদিন পর এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নূর মোহাম্মদ নিরব (১২) উপজেলার কেশারপাড় ইউনিয়নের তরিক উল্যার বাড়ির মো. নুরনবীর ছেলে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাজীর মাজারের উত্তর পাশের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল নিরব। এরপর মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে স্থানীয় লোকজন উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাজীর মাজারের উত্তর পাশের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশু মৃগী রোগে আক্রান্ত ছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সেনবাগে নিখোঁজের একদিন পর পুকুরে মিলল ১২ বছরের শিশুর লাশ

আপডেট সময় : ০৮:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২