ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

সেনবাগের এক বিএনপি নেতা কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ ১২১৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগের ভাইভাই ব্রিকফিল্ড (ইটভাটা) ইউনিট দুইয়ের মালিকানা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় মো. আবু তাহের কোম্পানী (৬৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আবু তাহের কোম্পানী সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মৃত সফি উল্লাহ’র ছেলে ও বীজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ।

ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে, ইটভাটার মালিকানা ও লেনদেন নিয়ে ভাই ভাই ব্রিকফিল্ডের মালিক আবু তাহের কোম্পানীর সঙ্গে অপর শেয়ার পার্টনার জাহাঙ্গীর আলমের সঙ্গে বিরোধ দেখা দেয়। এরপর গত ৭ ডিসেস্বর জাহাঙ্গীর ইটভাটার ওপর ১৪৪ ধারা জারির জন্য আদালতে আবেদন করে। পরবর্তীতে ৮ডিসেম্বর আদালত বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন। পরবর্তীতে আবু তাহের কোম্পানীর শেয়ার পার্টনার ২৫% জাহাঙ্গীরকে টাকা দেওয়ার কথা বলে ১৪ ডিসেম্বর ব্রিকফিল্ডে ডেকে নিয়ে তাকে মারধর করে আহত করে এবং অলিখিত স্টাম্পে স্বাক্ষর আদায় করে। এঘটনায় জাহাঙ্গীর আলম সেনবাগ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ শনিবার দিবাগত রাতে আবু তাহের কোম্পানীকে তার বালিয়াকান্দি গ্রামস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত রোববার দুপুরে আবু তাহের কোম্পানীকে নোয়াখালী বিচারিক আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সেনবাগের এক বিএনপি নেতা কারাগারে

আপডেট সময় : ০৮:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২