ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

বার্ষিক পরীক্ষায় ফেল করায় সুবর্ণচরে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ ১০৩৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফাতেমা আক্তার সুমি (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২২ ডিসম্বের) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সুমি একই এলাকার শাহ জানের মেয়ে এবং স্থানীয় দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের দুলা ভাই মো. আরিফ হোসেন জানান, সুমি স্থানীয় একটি দাখিল মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা দেয়। বৃহস্পতিবার ফল প্রকাশের পর সে পাস না করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বিকেল সাড়ে ৪টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। তাৎক্ষণিক বাড়িতে একজন পল্লী চিকিৎসক নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারে দাবি ওই শিক্ষার্থী ফেল করায় আত্মহত্যা করেছে। তাদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বার্ষিক পরীক্ষায় ফেল করায় সুবর্ণচরে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৩১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২