ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামায়াতের গণমিছিলে পুলিশী হামলার অভিযোগ, গ্রেফতার ১৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ২৩১৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জামায়াতের গণমিছিলে পুলিশী হামলার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের হামলায় ও গুলিতে ৩০ নেতাকর্মি আহত ও ১৯ জনকে গ্রেফতার করেছে বলে দাবি করেছে জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন ফারুক ।

শনিবার (২৪ডিসেম্বর) সকল ৯টার দিকে জেলা জামায়াতের উদ্যেগে আয়োজিত তত্ত¡াবধায়ক সরকার পুনর্বহাল, রাজবন্দীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে গণমিছিলে এই হামলার ঘটনা ঘটে।

জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকারের নেতৃত্বে শান্তিপূর্ণ গণমিছিল মাইজদী পৌর বাজার পৌছলে পেছনের দিক থেকে পুলিশ হামলা ও গুলি চালায় । এ সময় জামায়াতের ৩০ জন নেতাকর্মি গুলিবিদ্ধসহ আহত হয়। পরে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাঈয়েদ আহমেদসহ ১৮ জন জামায়াত শিবিরের নেতা কর্মিকে গ্রেফতার করে সুধারাম থানার পুলিশ। আহতদেরকে বিভিন্ন হাসপাতাল চিকিৎসা দেয়া হয়।

এ দিকে জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার ও জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন ফারুক পুলিশের হামলা ও গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবী জানান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ১৯জন জামায়াতের নেতা কর্মিকে গ্রেফতার করা হয়েছে। তিনি গুলি চালানোর বিষয়টি নাকচ করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি চালায়। জামায়াতের নেতাকর্মি উল্টো পুলিশের ওপর ককটেল হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

জামায়াতের গণমিছিলে পুলিশী হামলার অভিযোগ, গ্রেফতার ১৯

আপডেট সময় : ০৮:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২