ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

কবিরহাটে অটোরিকশা ছিনতাই করতে চালককে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ২১৮৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীল কবিরহাট উপজেলায় মো. মোজাম্মেল হোসেন রাব্বি (২৫) নামের এক অটোরিকশা চালককে অটোরিকশা ছিনতাই করতে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা।

রোববার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের কবিরহাট সরকারি কলেজের পশ্চিমে এনায়েত নগর সড়কে এই ঘটনা ঘটে।

নিহত রাব্বি উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বারি পুকুর পাড় এলাকার ইমাম হোসেন বাটুর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

নিহতের প্রতিবেশী একরাম হোসেন জানায়, নিহত রাব্বি উপজেলার কবিরহাট বাজার থেকে বারি পুকুর, বারি পুকুর থেকে তেতুলতলা রুটে রিকশা চালাতো। সে এর বাহিরে আর যেতোনা। রাব্বি শনিবার রাত পৌনে ৮টার দিকে বারি পুকুর থেকে যাত্রী নিয়ে কবিরহাট বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু যাত্রী তাকে কবিরহাট বাজারে না নিয়ে কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের নির্জন জায়গা এনায়েত নগর সড়কে নিয়ে যায়। এতে তার সাথে যাত্রীর বাকবিতন্ডা বেধে যায়। একপর্যায়ে যাত্রী বেশে ছিনতাইকারী চক্র তাকে ধারালো অস্ত্র দিয়ে মুখে, গলার নিচে সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় দুটি যুবক তাকে নির্জন স্থানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে রাত ১০টার দিকে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছে।

একরাম অভিযোগ করে বলেন, স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী মুরুব্বি জানিয়েছে কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের জৈনদপুর গ্রামের সর্দার বাড়ির সফির ছেলে রাসেল এই ঘটনা ঘটিয়েছে।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথ জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশকে জানালে তারা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের বরাতে অভিযুক্ত যুবক রাসেলকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সে তার এক ভাই সহ বর্তমানে পলাতাক রয়েছে। পুলিশ অটোরিকশা উদ্ধার করতে ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। পরবর্তীতে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কবিরহাটে অটোরিকশা ছিনতাই করতে চালককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১২:০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২