ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা

সেনবাগে হতদরিদ্র ১০ তরুণ-তরুণীর গণবিয়ে দিলেন ব্যবসায়ী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ১৪৮৬৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে একসাথে হতদরিদ্র ১০ জোড়া তরুণ-তরুণীর গণ বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের ভূঁঞা বাড়িতে মুসলিম রীতিতে যৌতুকবিহীন এই মেজবান ও গণবিয়ে সম্পন্ন হয়।

জানা যায়, সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা বিজিএমই পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের অর্থায়ানে এই বিয়ের আয়োজন করা হয়। এই উপলক্ষে দৌলতপুর গ্রামে ছিল সাজ সাজ রব। আনন্দ, উৎসবের কোন কমতি ছিল না আয়োজনে। বিয়ের একদিন আগে বিতরণ করা হয় বর-কনের সাজের কাপড় সহ ফুল সাজানি। বিয়েতে প্রত্যেক ব কে দেওয়া হয়েছে নগদ ৫০হাজার টাকা ও কনে কে দেওয়া হয়েছে আটানা ওজনের স্বর্ণের অলংকার। ১০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয় এদিন। অনুষ্ঠানে বর-কনের আত্মীয় স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা আলাউদ্দি মোল্লা বলেন, এমন বিয়ে তো আগে কখনো দেখিনি। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কৌতুহল বসত বিয়ে দেখতে আসেন বহু মানুষ। আমরা বিয়ের অনুষ্ঠান দেখে অভিভূত। বিয়েতে বর-কনেরা পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন।

গণবিয়ের আয়োজক বিজিএমই পরিচালক আবদুল্লাহ হিল রাকিব বলেন, আল্লাহপাক কাউকে সামর্থ দিয়ে পরীক্ষা করেন। কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ যাকে সামর্থ দিয়েছে তার দায়িত্ব হলো যাকে আল্লাহ সামর্থ দেননি তাকে সাহায্য করা। নিয়ত করেছি সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা দিয়ে একটু কমফোর্ট দেওয়া। এ সময় তিনি নতুন দম্পতিদের জন্য নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সেনবাগে হতদরিদ্র ১০ তরুণ-তরুণীর গণবিয়ে দিলেন ব্যবসায়ী

আপডেট সময় : ০২:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২